চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টঙ্গী প্রতিনিধি    |    ০৫:২২ পিএম, ২০২২-১০-২১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আব্দুস সবুর খান, টঙ্গী: দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে গাজীপুর ক্যাম্পাসের ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্করে‌্যর পতাকা স্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। একইসাথে একই সময়ে দেশজুড়ে বাউবির সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন করেন অফিস প্রধানগণ। এরপর উপাচারে‌্যর নেতৃত্বে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্করে‌্য পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা নীল আকাশে অবমুক্ত করেন উপাচার্য, প্রো-উপাচার্যগণ, ট্রেজারার, রেজিস্টার, ডিন, পরিচালক, বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপাচারে‌্যর নেতৃত্বে ৩০ পাউন্ড ওজনের কেক কেটে বর্ণাঢ্য এক উৎসব পালন করে বাউবি।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বৈষম্যহীন, সার্বজনীন একটি বিশ্ববিদ্যালয় বাউবি। ধনী দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠী কৃষক, শ্রমিক, মজুর, ডাক্তার, সচিব, প্রকৌশলী, রাজনীতিবিদসহ সব বয়সের মানুষ আমাদের শিক্ষার্থী। প্রতিষ্ঠার ৩০ বছরে এসে বাউবি শিক্ষাদানের ক্ষেত্রে দক্ষতাভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। গণমুখী, কর্মমুখী ও জীবনব্যাপী শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বাউবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. সরকার মো: নোমান, সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন।
 
রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর